ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওষুধের কৌটায় মিলল ইয়াবা, অতঃপর...

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২২ জানুয়ারি ২০২৪
ওষুধের কৌটায় মিলল ইয়াবা, অতঃপর...
গ্রেফতারকৃত জসিম উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ৮০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৫৪) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষ কামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।   

সোমবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুধ মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘোষ কামতা গ্রামের দুধ মিয়ার নতুন বাড়িতে অভিযান চালানো হয়। একপর্যায়ে অভিযানে মাদক ব্যবসায়ী জসিমের বসতঘরে একটি ওষুধের কোটা থেকে ৮০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!