ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিন নারীর ভ্যানিটি ব্যাগে মিলল হাজার হাজার ইয়াবা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৯, ১৭ জানুয়ারি ২০২৪
তিন নারীর ভ্যানিটি ব্যাগে মিলল হাজার হাজার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে ৩ হাজার ৫২৫ ইয়াবাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভার এলাকায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনী গ্রামের ইউনুছেরা মেয়ে জোছনা মনি (২১), কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা গ্রামের মৃত জহির আহমেদের মেয়ে রিয়া মনি (২২), টেকনাফের আলিকালি গ্রামের মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপালস্থ ফ্লাইওভারের নিচে রাস্তার ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‌্যাবের একটি দল ঐ স্থানে উপস্থিত হলে ঐ তিন নারী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব তাদের আটক করে। পরে তাদের সঙ্গে থানা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ১৮টি নীল রংয়ের পলিপ্যাকের ভেতর থেকে ৩ হাজার ৫২৫ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Advertisement

ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম জানান, আটককৃতরা ও উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!