ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২০ জানুয়ারি ২০২৪
পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং এলাকায় পাহাড় কাটতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত মুসলেম উদ্দিন উখিয়া পাইন্যাশিয়া চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) ভোররাতে জালিয়াপালং ২ নম্বর ওয়ার্ড কাসিম মাকেটের দক্ষিণ পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

জানা গেছে, শনিবার ভোররাতে একটি কোম্পানির ডাম্পার ট্রাকে অবৈধভাবে মাটি কাটছিলেন মুসলিম উদ্দিনসহ একাধিক শ্রমিক। এ সময় হঠাৎ করে বড় একটি মাটির দলা ও গাছের ধারালো শিকড় ভিকটিমের গোপনাঙ্গের পাশে ঢুকে পড়ে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ওসি শামীম হোসেন জানান, নিহত মুসলিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!