শনিবার সকাল রুমা উপজেলা কেওক্রাডং পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জয়নব (২৪) এবং ফিরোজা বেগম (৫০)। তাদের মধ্যে জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
আহতদের মধ্যে রয়েছেন- মাগুরার বাসিন্দা আঞ্জুমান হক, ঢাকা বাসিন্দা সজীবের ছেলে রাফান, কুমিল্লার বাসিন্দা দিবাকর চন্দ্র নাগের স্ত্রী ডা. জবা রায়, তার ছেলে ঊষসী নাগ, কুষ্টিয়ার বাসিন্দা মাহফুজা ইসলাম রুপা, আমেনা বেগম, তাহমিনা তানজীম তালুকদার, তাননিম, রিজভী, ইতু এবং স্বর্ণা।
.png)
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি দল পাঁচটি জিপ গাড়ি নিয়ে রুমা উপজেলার বগালেক যান। সেখান থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে শনিবার সকালে তারা জেলা সদরে ফিরছিলেন। পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় একটি জিপ খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটক নিহত হন। আহত হন আরো ১২ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।