ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৫ জানুয়ারি ২০২৪
মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ট্রাকচাপায় আমির হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পাগলা বাজার এলাকায় হোসেনপুর-দেওয়ানগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন সিদলা ইউনিয়নের ধুলিহর গ্রামের মাজিম উদ্দিনের ছেলে।

জানা যায়, জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয়রা ঐ ট্রাকসহ চালককে আটক করে হোসেনপুর থানায় সোপর্দ করেন।

Advertisement

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!