ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ১২ জানুয়ারি ২০২৪
দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোল উপজেলায় ট্রাকচাপায় আব্দুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কাহারোল উপজেলার কান্তনগর বাজার এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কাহারোল উপজেলার দশমাইল গড়নরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম ফারুক জানান, দুপুরে আব্দুর রহিম ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে দশ মাইল এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কান্তনগর বাজার এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম নিহত হন। খবর পেয় দশমাইল হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!