ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৪ জানুয়ারি ২০২৪
সাভারে ট্রাকচাপায় নিহত ১, আহত ২
ঘটনাস্থলে জনতার ভিড়- ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন রিকশার চালকসহ আরো এক যাত্রী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. লিটন (২৮)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দু’জন যাত্রী নবীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এতে রিকশার আরো এক যাত্রীসহ দু’জন আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!