বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের মার্তালবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিক উপজেলার চৈথট্র পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের সঙ্গে ঘাটাইল থেকে ছেড়ে আসা সিএনজির সঙ্গে মার্তালবাড়ী নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজিচালক আতিকুর রহমান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
.png)
ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, ঘাতক প্রান্তিক পরিবহনটি দ্রুত পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।