ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ৩ জানুয়ারি ২০২৪
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৪
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২৭ জন। 

বুধবার ভোরে রাজ্যের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে হতাহতের এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

বুধবার এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

Advertisement

পুলিশ জানায়, পিকনিক পার্টির ৪৫ জন সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ঐ বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

তারা জানান, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ঐ বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে। একজন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!