নিহত মো. শোয়েব আহমদ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মধ্য পূর্বপাড়ার মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বোন জামাতা প্রবাসী জিয়াউল হক আজিজ বলেন, তিন মাস পূর্বে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসেন। দুবাই আসার পর গত ১ মাস ধরে একটি দোকানের মালামাল ডেলিভারির কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মোটরসাইকেলযোগে মালামাল ডেলিভারি দেওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় তিনি মারা যান।
.png)
এদিকে শোয়েবের মৃত্যুতে মা, বাবা, ভাই ও বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।