ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৬, ৪ ডিসেম্বর ২০২৩
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২
ফাইল ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৬ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থানে প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক বাটাজোড় গ্রামের ফারুক হোসেন শরীফের ছেলে মো. ফুয়াত হোসেন শরীফ (৫০)।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, এনা পরিবহনসহ চালককে আটক করা হয়েছে।

Advertisement

এর আগে, একই উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এক প্রবাসীকে ঢাকাগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রোববার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. আলতাফ মুন্সী (৫৫) শিকারপুর ইউনিয়নের মন্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে।

জানা গেছে, সন্ধ্যায় হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!