নিহতের মামা নুরুল আমিন বখশ জানান, কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ি তার বাইসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. সালাউদ্দিনের মৃত্যু হয়। নিহত সালাউদ্দিন মৌলভীবাজারের কুলাউড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
কুয়েতে অফরা অঞ্চলে দেওয়ানিয়ার কাজ করত সালাউদ্দিন। ডিউটিতে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সালাউদ্দিন প্রায় আট বছর আগে কুয়েতে আসেন। তার দুই কন্যা সন্তান রয়েছে। মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।