ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৫ ডিসেম্বর ২০২৩
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. আওলাদ হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রাসেল নামে আরো এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হিড বাংলাদেশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আওলাদ হোসেন কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আসাদুল মিয়ার ছেলে।

জানা যায়, সকালে মো. আওলাদ হোসেন ও রাসেল কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হিড বাংলাদেশের সামনে মোটরসাইকেলে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক মো. আওলাদ হোসেন। আহত হন মোটরসাইকেল আরোহী রাসেল। তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!