বুধবার সকালে জাজিরা উপজেলার লাউখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল কাজী উপজেলার বড়কান্দি ইউনিয়নের মানিকনগর এলাকার আবু বকর কাজীর ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি ছিলেন।
জানা যায়, গত সোমবার স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার মূলনা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন সাইদুল কাজী। বুধবার সকালে তিনি ব্যবসা প্রতিষ্ঠান খোলার উদ্দেশে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে কাজিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে লাউখোলা বাজারের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাইদুল কাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল কাজী নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।