ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৯ নভেম্বর ২০২৩
লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত
দুর্ঘটনাস্থল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার পাগলা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার গমরদ্দির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঁচা বাজার করতে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। এ সময় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আব্দুল জব্বারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

Advertisement

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!