মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইটাখোলা-মোলামগাড়ী সড়কের বামনগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার কালাই উপজেলার জিন্দারপুর ইউপির করিমপুর গ্রামের খাতিম সরকারের ছেলে।
.png)
জানা গেছে, কাওসার ও রিফাত মোটরসাইকেল নিয়ে মোলাগাড়ী বাজার থেকে করিমপুর বাজারের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকে চালক ও যাত্রী দুজনেই আহত হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক কাওসার এবং তার সহযাত্রী রিফাতকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন এবং রিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী বলেন, প্রাইভেটকারটি কালাই থানা পুলিশ উদ্ধার করেছে। তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।