নিহতরা হলেন- কদমতলীর স্বামীবাগ এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম ও যাত্রাবাড়ির মো. নাঈম।
যাত্রাবাড়ী থানার এসআই মো. ইকবাল হোসেন জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় পথচারী পথশিশু নাঈমের মৃত্যু হয় ও শনির আখড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)