ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ৫ জানুয়ারি ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মো. ফয়সাল নামে এক যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মো. ফয়সাল ঐ ক্যাম্পের সি/২ ব্লকের মো. রফিকের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফয়সালকে মুখ বেঁধে অপহরণ করে ক্যাম্প-১৮ এর দিকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে সেখান থেকে তাকে ক্যাম্প-৪ এর ডি/৮ নম্বর ব্লকে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এপিবিএন ও পুলিশ।

Advertisement

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!