ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এ আগুন লাগে। এতে পুড়ে গেছে অন্তত ৫০টি বসতঘর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , ৫০টির মতো ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!