ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৩
অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ক্যাম্প-৪ এর আরসার শীর্ষ সন্ত্রাসী কমান্ডার সৈয়দ আলম ও রোহিঙ্গা সন্ত্রাসী রফিক।

Advertisement

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি বলেন, অস্ত্র ও গুলিসহ আটক ঐ দুই রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!