ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোটেলে অনৈতিক কর্মকাণ্ড: ৩ রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ৬

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ২৫ ডিসেম্বর ২০২৩
হোটেলে অনৈতিক কর্মকাণ্ড: ৩ রোহিঙ্গা নারীসহ গ্রেফতার ৬
আটককৃতরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার বিকেলে উপজেলা হ্নীলা এলাকার ডায়মন্ড নামে একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে তিনজন স্থানীয় পুরুষ ও তিনজন রোহিঙ্গা নারী।

আটককৃতরা হলেন- হোয়াইক্যং উনচিপ্রাংয়ের মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ, দৈংগাকাটার মো. সরোয়ারের ছেলে মজিব উল্লাহ, হ্নীলা পূর্ব সিকদারপাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ, পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা, জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২৬/এ-এর মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম ও আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম।

Advertisement

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণী।

তিনি জানান, রোববার বিকেলে হ্নীলার আবাসিক হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!