শনিবার রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবুল ফয়েজ ঐ ক্যাম্পের ‘সি’ ব্লকের আবদুল্লাহর ছেলে।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।
.png)
পুলিশ জানায়, শনিবার রাতে ইসমাঈল তার বাবাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা শেষে ঘরে ফিরছিলেন। এ সময় ইসমাইলকে লক্ষ্য করে গুলি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে লক্ষ্যভ্রষ্ট হলে তার বাবা গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোববার সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি জানান, আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সঙ্গে স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে বিরোধ ছিল। এরই জেরে রোহিঙ্গা সন্ত্রাসীরা ইসমাইলকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।