শনিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শামীম হোসাইন।
তিনি জানান, গত ৫ ডিসেম্বর রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত পৃথক গোলাগুলির ঘটনায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চারজন নিহত হয়। এ ঘটনায় ৭ ডিসেম্বর ৩৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
.png)
জানা গেছে, ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর জি/৩ ব্লকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর ৩০-৪০ জন জড়ো হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি হয়। দুই গ্রুপের গোলাগুলিতে ৩ জন নিহত হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছলে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। পুলিশ পরে তিনজনের মরদেহ উদ্ধার করে।
একই সময় রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর সি/৭৭ ব্লকে আরসার ১০ থেকে ১২ জনের একটি দল আবুল কাসেম নামে এক রোহিঙ্গাকে আরএসওর সোর্স সন্দেহে গুলি করে হত্যা করে।