ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের আধিপত্য, বেড়েছে হত্যাকাণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৯ ডিসেম্বর ২০২৩
ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের আধিপত্য, বেড়েছে হত্যাকাণ্ড
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। অপহরণ, মাদক, অস্ত্র ও চাঁদাবাজি ঘিরে ক্যাম্পগুলোতে তাদের গ্রুপিং বেড়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বেড়েছে হত্যাকাণ্ড।

গত মঙ্গলবার রাতে উখিয়ার ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা স্যালিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সন্ত্রাসী দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পৃথক স্থানে তিন সন্ত্রাসী মারা গেছেন। ক্যাম্প ১৭ ও ১৫ তে এ ঘটনা ঘটে।

অপরদিকে, মঙ্গলবার বিকেলে উখিয়া উপজেলার ৪ নম্বর ক্যাম্পে সন্ত্রাসী হামলায় মারা যান আরেক রোহিঙ্গা। এ নিয়ে একদিনে পৃথক সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত হয়েছে চারজন রোহিঙ্গা।

Advertisement

জানা গেছে, রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে গড়ে ওঠা দোকানপাট থেকে চাঁদা আদায়, ইয়াবা ও নানা প্রকার মাদক ও অস্ত্র বাণিজ্য, সংগঠনভিত্তিক এলাকা দখল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রতিনিয়ত চলছে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা।

গত সাড়ে আট মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ৬১টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জন রোহিঙ্গা মাঝি, ২১ জন আরসার সদস্য, চারজন আরএসওর সদস্য, একজন স্বেচ্ছাসেবক ও অন্যরা সাধারণ রোহিঙ্গা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের কার্যক্রম রোধে নিরলস কাজ করছে পুলিশ। অপরাধ করে কেউ পার পাবে না। রোহিঙ্গা সন্ত্রাসীদের চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!