ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আটক ৯ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ আটক ৯ রোহিঙ্গা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার ভোরে উখিয়ার ৪ ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

আটককৃতরা হলেন- ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হানিফ, মনির আহমদ, আব্দুল হামিদ, নূর মোহাম্মদ, ৭ নম্বর ক্যাম্পের জাহিদ আলম, ৩ নম্বর ক্যাম্পের হামিদ হোসেন, ইয়াছিন, হাসিম উল্লাহ ও নূর মোহাম্মদ।

Advertisement

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকেন। পুলিশও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড গুলি ছোড়ে। পরবর্তীতে ক্যাম্পের একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় একটি শর্টগান, দুটি ওয়ান শুটারগান, চার রাউন্ড রাইফেলের গুলি, তিন রাউন্ড কার্তুজ ও তিনটি কালো রঙের হাফহাতা গেঞ্জি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, অপর এক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকেন। পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক এবং অস্ত্র-গুলি উদ্ধার করে এপিবিএন। এ ব্যাপারে পৃথক মামলা করে তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!