বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
এর আগে, সোমবার উখিয়ার ৪ এবং ২০ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া উপজেলার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আলী জোহার ছেলে মো. রফিক এবং একই উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমদের ছেলে মো. আলম।
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় একটি ওয়ান শুটারগান এবং চার রাউন্ড গুলিসহ মো. রফিককে গ্রেফতার করা হয়।
এর আগে, একইদিন বিকেলে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য মো. আলমকে গ্রেফতার করে এপিবিএন। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি গ্রেনেড এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
মো. ইকবাল আরো জানান, পৃথক মামলার পর গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।