সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
এর আগে, রোববার দুপুরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ ফাহাদকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃত মোহাম্মদ ফাহাদ উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জাফর আহম্মদের ছেলে।
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় ৬০০ ইয়াবাসহ মোহাম্মদ ফাহাদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। মামলার পর গ্রেফতারকৃত যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।