ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ১৬ ডিসেম্বর ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী মীর কাশেম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকা থেকে অস্ত্রসহ মীর কাশেম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ঐ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মীর কাশেম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৮ এর বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে৷  

শনিবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো.ইকবাল। 

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে ক্যাম্পের ইরানি পাহাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ঐ রোহিঙ্গা সন্ত্রাসী মীর কাশেমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!