সোমবার (৯ অক্টোবর) টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন- ক্যাম্পের সি/৫ ব্লকের ৭৫০নং ঘরের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), সি/২ ব্লকের ৩৪০নং ঘরের আব্দুর শুককুরের ছেলে অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৭)। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।
তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ি ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। তারা মিয়ানমারের জঙ্গি সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।