বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
এর আগে, গত বুধবার (১ নভেম্বর) রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশের আই ব্লকে এ ঘটনা ঘটে। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন- ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেঠান আলী, নুরুল ইসলামের ছেলে মো. জোবায়ের, মৃত আব্দুর রহিমের ছেলে দিল মোহাম্মদ, আসাদুল্লাহর ছেলে শরীয়ত উল্লাহ, কালা সোনার ছেলে জিয়াবুর রহমান ও আবু সৈয়দের ছেলে মোহাম্মদ আয়াছ।
.png)
অতিরিক্ত ডিআইজি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আরসা বিরোধী সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির খবরে অভিযান চালায় এপিবিএন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা এপিবিএন এর সদস্যদের ওপর গুলি করে। একপর্যায়ে ধাওয়া করে পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, একটি ওয়াকিটকি, দুইটি বাটন ফোন, দুইটি স্মার্ট ফোন, দুইটি টর্চ লাইট ও একটি ছোট কালো ব্যাগ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।