ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৭, ২৪ অক্টোবর ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক 
গ্রেফতার রোহিঙ্গা সন্ত্রাসী আজিজ খান- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে অভিযান চালিয়ে আজিজ খান নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)। 

এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও এক রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার আজিজ খান ৪ নম্বর ক্যাম্পের ই/১০, ব্লকের মো. সিদ্দিকের ছেলে। 

রোববার রাতে ৪ নম্বর ক্যাম্পের মেইন-ব্লক-ই, সাব-ব্লক-ই/১৯ এর রোহিঙ্গা সেনোয়ারার বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

সোমবার ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রোহিঙ্গা ক্যাম্প-৪ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ওয়ানশুটারগান, এক রাউন্ড রাইফেলের গুলি ও একটি কাঁধে ঝুলানো ব্যাগসহ রোহিঙ্গা সন্ত্রাসী আজিজ খানকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!