ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২৩ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা তরুণী আটক
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে রুবিনা আক্তার রোকেয়া নামে এক রোহিঙ্গা তরুণী ও দালাল আমানুর রশিদ মাহীকে আটক করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকেলে এ তথ্য জানান হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আটককৃতরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রোজিনা আক্তার রোকেয়া ও হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুনুর রশিদের ছেলে আমানুর রশিদ মাহী।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, রোহিঙ্গা তরুণী রোকেয়া পাসপোর্ট জমা দিতে সকাল ১০টার দিকে আমাদের কাছে আসে। এ সময় সন্দেহ হলে তাকে ফিরিয়ে দেই। এরপর আমানুর রশিদ মাহী জোরপূর্বক পাসপোর্ট জমা দিতে গেলে সন্দেহ আরো বাড়ে। বিষয়টি যাচাই-বাছাই করে জানতে পারি ঐ তরুণী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসককে জানালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর থানা পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সত্যতা স্বীকার করেন মাহী। 

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!