ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ১২ অক্টোবর ২০২৩
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা রহমতুল্লাহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় অস্ত্র ও গুলিসহ রহমতুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় একটি দেশীয় একনলা ওয়ান শুটারগান বন্দুক, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল এবং চারটি সিম উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা রহমতুল্লাহ ২০ নম্বর ক্যাম্পের জাকারিয়ার ছেলে।

বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী।

Advertisement

তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম বটতলী ঠান্ডাজোড়া এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা রহমতুল্লাহকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। এ সময় একটি দেশীয় একনলা ওয়ান শুটারগান বন্দুক, দুই রাউন্ড গুলি, দুইটি মোবাইল এবং চারটি সিম উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!