রোববার (২ জুলাই) রাত থেকে সোমবার (৩ জুলাই) বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- মহিবউল্লাহ, রহিম আলী, আয়াত উল্লাহ ও আক্তার হোসেন। এরমধ্যে তিনজন বিভিন্ন হত্যা মামলা ও পুলিশের ওপর হামলা মামলার আসামি। আর গ্রেফতারকৃত আক্তার হোসেনের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
.png)
৮-এপিবিএন’র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালনো হয়। এ সময় ক্যাম্প-১৩-এর ই/৩ ব্লক থেকে মহিবউল্লাহ, রহিম আলী, আয়াত উল্লাহ ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।