ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো অর্ধশতাধিক ঘর 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ১৯ এপ্রিল ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়লো অর্ধশতাধিক ঘর 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে স্থানীয়রা ও এনজিও’র ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে পুড়ে ছাই হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। 

মঙ্গলবার রাত ১২টার পর টেকনাফের লেদা নুরালীপাড়ার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

লেদা নুরালী পাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন বলেন, হঠাৎ করে আমার শিবিরে আগুন জ্বলে উঠে। স্থানীয়রা ও এনজিও’র ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের ৫০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। 

Advertisement

মোহাম্মদ জামাল পাশা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্যাম্পে হঠাৎ কীভাবে আগুন এলো এ বিষয়ে অনুসন্ধান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!