এর আগে, মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে জনতা কোল্ড স্টোরেজ নামে একটি হিমায়িত শুটকির সংরক্ষণাগারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো. আবদুল হালিম বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নির্বাপণে কাজ চলছে।
.png)
ঘটনার পর ফায়ার সার্ভিস জানায়, হিমাগারে থাকা অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। তারা হলেন- মো. তারেক, নুর হোসেন, মো. মান্নান ও মো. রবিন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বিস্ফোরণের ফলে একটি চারতলা ভবন ধসে পড়ে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ।