ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১৭ এপ্রিল ২০২৩
নারায়ণগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওরিয়ন ইনফেনশন লিমিটেড নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

সোমবার পৌনে ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   

জানা যায়, ফায়ার সার্ভিস রূপগঞ্জের মইকুলি এলাকার কারখানাটিতে ১২টা ৪৬ মিনিটে আগুন লাগার খবর পায়। তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ১০ মিনিটে। পরে আরো তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!