আটককৃতরা হলেন- বশির আহম্মদ, সাব্বির হোসেন, আবুল মনসুর, নজু মিয়া, আয়াছ, নূর মোহাম্মদ, সলিম উল্লাহ, আবু তাহের, সোনা আলী, সায়দ, আলী হোসেন, রশিদ আহম্মদ, সাইদুর রহমান, সৈয়দ হোসেন, আমীর হোসেন, রশিদ উল্লাহ, আমান উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হামিদ ও সেলিম।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, মরিচ্যাবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে ২০ জন রোহিঙ্গা গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিল। খরব পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। আটককৃত রোহিঙ্গারা উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)