ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ৫১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ২১ অক্টোবর ২০২৩
উখিয়ায় ৫১ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালানোর সময় ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে ইজিবাইক, অটোরিকশা ও বাসে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। তারা যেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্ব স্ব ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নিদিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!