ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় আরো ৪০ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২৩
উখিয়ায় আরো ৪০ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৪০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে ৪৭২ জনকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছেন আটককৃত রোহিঙ্গারা। ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়।

Advertisement

তিনি বলেন, আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে ১৬ সেপ্টেম্বর ২৯ জন, ১৭ সেপ্টেম্বর ২৯ জন, ১৮ সেপ্টেম্বর ৫৫ জন, ১৯ সেপ্টেম্বর ৬১ জন, ২০ সেপ্টেম্বর ৫৮ জনকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর এপিবিএন সদস্যরা ২০০ জনকে আটক করে ক্যাম্পে পাঠায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!