ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় ৬১ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০০, ৩১ আগস্ট ২০২৩
উখিয়ায় ৬১ রোহিঙ্গা আটক
বিভিন্ন অপরাধে জড়িত ৬১ রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানা পুলিশ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৬১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাইপথে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজারের বিভিন্ন গ্রামগঞ্জে  জড়িয়ে পড়ছে নানা অপরাধে। অপরাধ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গাদের অনেকেই উখিয়ায় টমটম, সিএনজি এবং বিভিন্ন মালবাহী যানবাহন চালাচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা শিশুর সংখ্যা বেশি। ফলে দুর্ঘটনাও হচ্ছে। দুর্ঘটনা কমাতে এবং রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া ঠেকাতে বিশেষ এ অভিযান।  

তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযানে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়াসহ বিভিন্ন অপরাধে ৬১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।  আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!