শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী।
আটককৃত সালাম হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-১২, এফসিএন নম্বর-২৫২৭০৯ বাসিন্দা মৃত ছিদ্দিকের ছেলে।
.png)
আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান এলাকায় ইয়াবা নিয়ে অবস্থান করছে কয়েক ব্যক্তি। এমন খবরে সিপিসি-২ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সালামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।