ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ১৪ আগস্ট ২০২৩
টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা রিয়াজ

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মো. রিয়াজ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।

আটককৃত রিয়াজ উপজেলার পালংখালী ইউপির বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নম্বর- ২৯১৫৯০, ব্লক-৬৬ শেডের বাসিন্দা।

Advertisement

টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়ার বালুখালী পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ থেকে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বরইতলী ভিউ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। 

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছের ট্রাক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাছের বালতির ভেতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রোহিঙ্গা রিয়াজকে আটক করা হয়। জব্দ করা হয় তার মোবাইল ফোনও। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!