ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে মোবাইল ছিনতাইয়ের সময় রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
ফেনীতে মোবাইল ছিনতাইয়ের সময় রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা আবদুল খালেক

ফেনীর সোনাগাজী উপজেলায় মোবাইল ছিনতাইয়ের সময় আবদুল খালেক নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালে উপজেলার বক্তারমুন্সী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আবদুল খালেক কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ডি-৪ ব্লকের আবদুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।

Advertisement

তিনি বলেন, মঙ্গলবার সকালে বক্তারমুন্সি বাজারে এক পথচারীর মোবাইল ছিনতাইয়ের আবদুল খালেককে আটক করেন স্থানীয়রা। এ সময় পালিয়ে যান তার এক সহযোগী। পরে আটককৃত রোহিঙ্গাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, আটককৃত রোহিঙ্গা যুবকের নামে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!