ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঝালকাঠিতে ভোটার হতে এসে রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা নুরুল ইসলাম

ঝালকাঠির নলছিটি উপজেলায় ভোটার হতে এসে আটক হয়েছেন নুরুল ইসলাম নামে এক রোহিঙ্গা যুবক।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম  গোলাম মোস্তফা।

তিনি জানান, সোমবার বিকেলে নলছিটি উপজেলা নির্বাচন অফিসে এসে কিছু কাগজপত্র দিয়ে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অনুরোধ করেন রোহিঙ্গা নুরুল। একপর্যায়ে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তিনি রোহিঙ্গা। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

Advertisement

আটককৃত রোহিঙ্গা নুরুল ইসলাম জানান, গত রমজান মাসে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে বের হন তিনি। পরে সাইফুল ইসলাম নামে একজনের মাধ্যমে নলছিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হওয়ার চেষ্টা করছিলেন। 

নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, রোহিঙ্গা নুরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার ঝালকাঠি আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!