ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ১৩ আগস্ট ২০২৩
ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক
আটককৃত সাদ্দাম হোসাইন মাহিন

ফেনী সদর উপজেলায় ৬০০ ইয়াবাসহ সাদ্দাম হোসাইন মাহিন নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।

এর আগে, শুক্রবার (১১ আগস্ট) রাতে উপজেলার লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাদ্দাম হোসাইন মাহিন কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, শুক্রবার রাতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬০০ ইয়াবাসহ রোহিঙ্গা মাহিনকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই মো. আবু তাহের বাদী হয়ে রোহিঙ্গা মাহিনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটককৃত রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!