মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আমির জাফর।
.png)
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছেন আটককৃত রোহিঙ্গারা। ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার সময় ২৬০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছেন। অল্প সংখ্যাক রোহিঙ্গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) উক্য সিং বলেন, আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির নিকট হস্তান্তর করা হয়।