ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ১৪ অক্টোবর ২০২৩
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা হামিদ উল্লাহ

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে হামিদ উল্লাহ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গা হামিদ উল্লাহ টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। ক্যাম্পে দায়িত্বরত ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় রোহিঙ্গা সন্ত্রাসী হামিদ উল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত হামিদ উল্লাহ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!