ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাগর পথে পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১৪ ডিসেম্বর ২০২৩
টেকনাফে সাগর পথে পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগর পথে মালয়েশিয়া পাচারের সময় বাহারছড়া উপকূলীয় এলাকা থেকে রোহিঙ্গা নারী ও শিশুসহ ২৪ জনকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার টেকনাফের বাহারছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

Advertisement

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন তাদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় আমাদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।

টেকনাফ বাহার ছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উদ্ধারকৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!