বৃহস্পতিবার ভোরে ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লক এবং ৪ নম্বর ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- ৪ নম্বর ক্যাম্পের ‘এফ’ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার) নাদির হোসেন ও ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকের মোহাম্মদ আব্দুল্লাহ।
.png)
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের ‘এফ’ ব্লকের হেডমাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অপরদিকে, একইদিন ভোরে ১৭ নম্বর ক্যাম্পের ‘সি’ ব্লকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল্লাহকে ঘর থেকে বের করে পাশের রাস্তায় তাকে গুলি করে হত্যা করে।
ওসি আরো জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল রোহিঙ্গা সন্ত্রাসী এ হত্যাকাণ্ড চালিয়েছে। ঘটনার পর ঐএলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।